Tuesday, August 25

তুর্ণা নিশীতার চালক সিগন্যাল অমান্য করে ঢুকে পড়ায় দুর্ঘটনা ঘটে: স্টেশন মাস্টার

0

মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে কসবা উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নীশিতা ট্রেনের মধ্যে ওই সংঘর্ষের জন্য মন্দবাগ রেলস্টেশনের মাস্টার জাকির হোসেন চৌধুরী জানান, আউটার ও হোম সিগন্যালে সর্তক সংকেত লাল বাতি ছিল। কিন্তু তুর্ণা নিশীতার চালক সিগন্যাল অমান্য করে ঢুকে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াৎ উদ-দৌলা খানও একই কথা জানিয়েছেন। তুর্ণা নিশীতা এক্সপ্রেসের ভেতরে থাকা এক যাত্রী বলেন, উদয়ন এক্সপেস অন্য লাইনে ঢোকার আগেই বিপরীত দিক থেকে আসা তুর্ণা নিশীথা ধাক্কা দেয়। এতে তিনটি বগি দুমড়ে-মুচড়ে যায়।

মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা আর সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়। এতে ১৬ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.