Monday, September 7

তেলিহাটি ইউনিয়ন যুব উন্নয়ন সমবায় সমিতি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0

এস এম জহিরুল ইসলাম: সমাজের উন্নয়নমূলক কাজ করার অঙ্গীকার নিয়ে তরুণ যুবকরা গঠন করেছে তেলিহাটি ইউনিয়ন যুব উন্নয়ন সমিতি লিমিটেড। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের দেওয়ানের চালা এলাকায় সমিতির কার্যালয়।
১ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে আলোচনা সভা কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। রাত বারটায় সমিতি’র কার্যালয়ে এই আলোচনা সভা শুরু হয়।
সমিতির সদস্য ওয়াজিবুর রহমানের সঞ্চালনায় তেলিহাটি ইউনিয়ন যুব উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক তিনি বলেন, এই বছরকে সমিতির সপ্ন পূরণের বছর হিসেবে আখ্যায়িত করেন এবং এই লক্ষ্যে তিনি সবার কাছে সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন ।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির সদস্য,মো:আসমাউল হোসাইন,কোষাধ্যক্ষ, মো:মোশারফ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মো :মাজেদুল ইসলাম স্বপন,সেলিম সাকের,মোঃমফিজুল ইসলাম। উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা এবং সাবেক কোষাধ্যক্ষ, মোকছেদুল হক তিনি তার বক্তব্যে বলেন, সমবায় সমিতির মাধ্যমে পারস্পরিক সহযোগিতা সামাজিক উন্নয়ন ও সমাজ থেকে মাদক ও বাল্য বিবাহের মতো ব্যাধি দূর করতে হবে। উক্ত আলোচনা সভায় উপস্থিত আরও ছিলেন সমিতির ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য এবং সমিতির সদস্যবৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.