সরওয়ার কামাল জামান, কক্সবাজার জেলা সংবাদদাতা: ত্রাণ বিতরণের চেয়ে ত্রাণের সুষম বন্টন এবং ব্যবস্থাপনা বেশি জরুরি বলে মন্তব্য করেছেন চকরিয়া উপজেলার ইউ এন ও জনাব নুরুদ্দিন মোহাম্মদ শিবলী নোমান। তিনি অনলাইন গণমাধ্যমে একটি চিঠি পাঠিয়েছেন। তার চিঠিটি হুবহু তুলে ধরা হলো। তিনি লিখেছেন
প্রিয় চকরিয়াবাসির দৃষ্টি আকর্ষণ ত্রাণ বিতরণের চেয়ে ত্রাণ ব্যবস্থাপনা সবচেয়ে জরুরি।
সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ আপনার বাড়ির পাশে/পরিচিত অভাবী/দরিদ্র মানুষ/দিনমজুর, চায়ের দোকানদার, অটোরিকশা চালক, ছোট দোকানদার,সহায় সম্বলহীন মানুষটির নাম তালিকাভুক্ত না হয়ে থাকলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানের বা পৌরসভার সম্মানিত মেয়রের মাধ্যমে নাম তালিকাভুক্ত করুন। আমরা চাই সবাই সরকারি সাহায্য পাবে, কেউ যেন বাদ না যায়।
তবে ওভারল্যাপিং/দ্বৈততা পরিহার করতে হবে। আমাদের সমাজে ত্রাণ বিতরণ সব থেকে কঠিন কাজ।
তাই বেসরকারি সকল প্রতিষ্ঠান,স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও ও জনপ্রতিনিধিগণকে অনুরোধ..এই খাবার পৌছানোর ক্ষেত্রে উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের / পৌরসভার সম্মানিত মেয়রের সাথে সমন্বয় করলে এই সহায়তা আরো ফলপ্রসু হবে।
সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ পৌঁছিয়ে দিব- এই আশাবাদ ব্যক্ত করছি।
এ বিষয়ে ইউএনও সাহেবের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা চাই প্রত্যেকের কাছে তাদের হক পৌঁছে দিতে। কেউ যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয়, আমরা সর্বাত্মক সে চেষ্টাই করে যাচ্ছি।