Wednesday, September 30

ত্রিদেশীয় সিরিজে টাইগারদের প্রধান কোচ কোর্টনি ওয়ালশ

0

শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে ‘টেকনিক্যাল ডিরেক্টর’ হিসেবে কাজ করে ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। এক পর্যায়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘জাতীয় দলের জায়গাটা নষ্ট হয়ে গেছে, আমি আর দায়িত্ব পালন করতে চাই না।’ দুদিন আগেই ভোল পাল্টে এসব কথার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি বলেন, দলের প্রয়োজনে আবার তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। কিন্তু বিসিবি সেই পথে হাঁটল না।

শ্রীলঙ্কার মাটিতে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ‘নিদাহাস ট্রফি’তে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন ক্যারিবীয় কিংবদন্তি এবং বাংলাদেশের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। আজ সোমবার টুর্নামেন্ট উপলক্ষে ১৬ সদস্যের দল ঘোষণার পাশাপাশি নতুন কোচের নামও ঘোষণা করে বিসিবি। তবে ওয়ালশকে এই সিরিজের জন্যই কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। তার সঙ্গে নতুন করে চুক্তি করা হবে কিনা সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ১৬ সদস্যের দলে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে সিরিজের সব ম্যাচে তাকে পাওয়া যাবে না। সে ক্ষেত্রে নেতৃত্ব থাকছে মাহমুদ উল্লাহর ওপর। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানিয়েছেন, মাশরাফিকে অবসর ভেঙে ফেরার যে অনুরোধ জানানো হয়েছিল তাতে তিনি ফাইনালি নাকচ করে দিয়েছেন। এর মাধ্যমে সাবেক টাইগার টি-টোয়েন্টি ক্যাপ্টেনকে নিয়ে সব জল্পনার অবসান হলো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.