Wednesday, August 19

থানচিতে কর্মহীন শ্রমজীবিদের মাঝে ত্রাণ বিতরণ

0

চাহ্লা মারমা (চহ্লা),থানচি (বান্দরবান) প্রতিনিধি: থানচিতে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে কর্মহীন শ্রমজীবিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন উপজলো ত্রাণ ও দুর্যোগ শাখা।

সারা দেশবাসীর আতঙ্কিত এমন সময়ের দিন মজুরি ও কর্মহীন মানুষদেরকে সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ, উপজলো প্রশাসন ও ৪টি ইউনয়িনরে চেয়ারম্যানদরে সমন্বয়ে উপজেলায় বিভিন্ন স্থানে অসহায় ও গরীব পরিবারের সামাজিক দূরত্ব বজায় রেখে এ র্পযন্ত অনুমানিক ২শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে এবং ত্রাণ বিতরণে অব্যাহত থাকবে।রবিবার সকাল ১১ ঘটিকায় বলীবাজারে দিনমজুরীদের মাঝে ১০কেজি চাউল,ডাল,লবণ,তৈল ও নগদ ৫শত টাকা করে বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা,উপজলো নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল,ভাইস চেয়ারম্যান চসাথোয়াইং মারমা, মহিলা ভাইসচেয়ারম্যান নুমে মারমা,থানচি থানা অফিসার ইনচার্জ সাইফুদ্দিন,দুর্যোগ ও ত্রাণ শাখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: তরিকুল ইসলাম সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কর্মহীন দিন মজুর ও অসহায় পরিবারের মাঝে ইউপি চেয়ারম্যান এর মাধ্যমে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হবে। সারাদেশে করোনা ভাইরাসের কারণে দেশের সমস্ত অসহায় পরিবারের মাঝে সরকার পাশে দাড়িয়েছেন। বর্তমান সরকার নির্দেশনা মেনে ঘরের বাহিরে না গিয়ে ঘরের ভিতরে থাকার পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার । তিনি আরো বলেন, এ দুঃসময় যতদিন থাকবে আমরা ঘরে ঘরে কর্মহীন মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিবো। এসব ত্রাণ র্বতমান সরকার দু: সময়রে সব সময় পাশে থাকব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.