বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে থানচিতে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) ২য় তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা, সাম্য, মৈত্রী ও প্রগতি এ মূলনীতিকে ধারণ করে ” নিজস্ব ভাষা,সংস্কৃতি,ঐতিহ্য ও ইতিহাসকে সমুন্নত রাখতে শিক্ষা,সামাজিক,সাংস্কৃতিক ও অধিকারমূলক আন্দোলনকে জোড়দার করুন” স্লোগানটিকে সামনে রেখে শনিবার(১৮ জানুয়ারী) দুপুর ২ ঘটিকায় উপজেলায় মোঘবতি রিসোর্ট হল রুমে থানচি উপজেলা শাখা (বিএমএসসি) উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও এক আলোচনা সভা মধ্য দিয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
বিএমএসসি থানচি উপজেলায় শাখা সভাপতি অংসিংথোয়াই মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদের সদস্য এ্যাডঃ উবাথোয়াই মারমা, সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা,থানচি প্রেসক্লাবে সভাপতি মংবোয়াংচিং মারমা,বিএনএসসি কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি ওয়াপেইং মারমা,বান্দরবান জেলা কমিটি সভাপতি উহ্লাচিং মারমা সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃদ্ধ।
আলোচনা সভা শেষে ১৯ জন বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন জেলা কমিটি সভাপতি উহ্লাচিং মারমা। এতে ক্যহাইসিং মারমাকে সভাপতি ও সাচিংপ্রু মারমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।