Saturday, August 1

থানচিতে শারদীয় দুর্গাপূজা নিরাপক্তা নিয়ে কাজ করেছেন সেনাবাহিনী

0

বান্দরবান প্রতিনিধিঃ পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যবৃন্দ। ১০শে অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০:০০ ঘটিকায় থানচি এলাকায় কেন্দ্রীয় হরি মন্দির, বলিপাড়া ইউনিয়নের বলিপাড়া হরি মন্দিরে আয়োজিত পূজা মন্ডপ পরিদর্শন করেন বাকলাইপারা সেনা সাবজোনের সাব-জোন অধিনায়ক মেজর মহেববুল্লাহ্ সাদী।

পরিদর্শনের সময় সেনা সাবজোন অধিনায়ক পূজা মণ্ডপের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজা মন্ডপ পরিচালনা কমিটির নিকট শুভেচ্ছা উপহার বিতরণ করেন। ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের আওতাধীন এলাকায় বাঙালি, পাহাড়ি ও মুসলমান ছাড়াও সনাতন ধর্মালম্বী হিন্দু বৌদ্ধ ও বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠী বসবাস করে। সাধারণ জনগণের মধ্যে অসাম্প্রদায়িক মনোভাব তৈরীতে ১৬ ইষ্ট বেঙ্গল সর্বদাই সচেষ্ট থাকে।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যহত রাখার জন্য প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপারেশন উত্তোরণের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর , ২৪ পদাতিক ডিভিশনের বিভিন্ন রিজিয়নের অধীনে থেকে জোন/ ইউনিট সমূহ তাদের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক উন্নয়নের জন্য বেসামরিক প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.