Sunday, August 16

থানচিতে ২১০ পরিবারে মাঝে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ

0

চহ্লামং মারমা (চহ্লা),থানচি (বান্দরবান) প্রতিনিধি: উপজেলা থানচিতে ৪নং বলীপাড়া ইউনিয়নে ১নং ওয়ার্ডে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবারে সকালে আইলমারা পাড়া কমিউনিটি সেন্টারে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারে নির্দেশনায় ব্রাক জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি সহযোগীতায় সামাজিক দুরত্ত্ব বজায় রেখে ২১০পরিবারে মাঝে ৫৫০টি মশারি বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বলীপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা, বলীপাড়া ইউনিয়ন স্বাস্থ্যে কেন্দ্রে উপ:সহকারী মেডিকেল অফিসার মিথোয়াইচিং মারমা, ১নং ওয়ার্ডে সদস্য অংসানু মারমা, ব্রাক প্রতিনিধি রতন চাকমা,বুদ্ধ চাকমা। এছাড়াও বিভিন্ন পাড়ায় কারবারী ও সচেতন সমাজে নেতৃবৃদ্ধরা উপস্থিত ছিলেন।

এর আগে কীটনাশকযুক্ত মশারি ব্যবহারবিধি ও মেয়াদি সম্পর্কে পরামর্শ প্রদান করে ব্রাকে প্রতিনিধি বুদ্ধ চাকমা।

বিভিন্ন পাড়ায় বা মহল্লাতে মশারি দিয়ে ঝিঁড়িতে মাছ শিকার করা যাবেনা,ব্যবহার পূর্বে ২৪ঘন্টায় ছায়াযুক্ত স্থানে খুলে রাখতে হবে। অন্তত ৩-৪ মাসের পর ধুয়া যাবে এ মশারি। কাউকে যদি মশারি অপব্যবহারে সুনির্দিষ্ট প্রমান পেলে আইনানুগ ব্যবস্থা ও করা হবে বললেন উপস্থিত বক্তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.