Tuesday, September 15

থানচির বড়পাথরে নৌকাডুবিতে কাঠুরিয়া নিখোঁজ নৌকা ডুবিতে

0

কিকিউ মারমা,বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের থানচির বড়পাথর এলাকায় নৌকা ডুবিতে মো: নিজাম উদ্দিন (২৪) নামে এক কাঠুরিয়া নিখোঁজ হয়েছেন । তার বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া থানার টইটং গ্রামে বলে জানান স্থানীয় পুলিশ ।

বুধবার সকালে বাগিচাং এলাকা থেকে ফেরার পথে পাথরের সাথে ধাক্কা খেয়ে নৌকাটি ডুবে গেলে এ ঘটনা ঘটে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুচ সাত্তার ভুইয়া জানান, পাহাড়ি এলাকা থেকে গাছ কেটে ১১ জন শ্রমিকের একটি দল নৌকাযোগে থানচি সদরে ফেরার পথে বড়মদক এলাকায় পৌঁছলে পাথরের সাথে ধাক্কা লাগলে নৌকা ডুবে যায় ।

এ সময় ডুবে যাওয়া নৌকা থেকে সবাই খালের তীরে উঠতে পারলেও তীব্র স্রোতে মো: নিজাম উদ্দিন ভেসে গিয়ে নিখোঁজ হয় । নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা করছে পুলিশ ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.