থানচি প্রতিনিধিঃ করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর রোগীর সংস্পর্শে আসার কারণে এই প্রাণঘাতী করোনা ভাইরাস সমতল থেকে এবার দুর্গম পাহাড়েও ছড়িয়ে পড়েছে। বান্দরবানে নতুন করে আরো তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বান্দরবান সিভিল সার্জন ডাক্তার অংশৈপ্রু এ তথ্য জানান। নতুন করে আক্রান্তদের দুইজন থানচির এবং এক জন লামা উপজেলার। থানচির আক্রান্ত দুই জন পুরুষ এর মধ্যেই পুলিশ সদস্য ও রয়েছে এবং লামার আক্রান্ত রোগী নারী বলে জানা গেছে। ফলে আজকে সকাল থেকে রোগীর সংস্পর্শে আসা ডাক্তার, নার্স, গাড়ি চালক, বোট চালক, প্রতিবেশী, ব্যাংকার, পুলিশ, ইউএনও, ওসি সহ প্রায় ৬০ জন কে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এর আগে থানচি উপজেলা নির্বাহী অফিসার আরিফূল হক মৃদুল সামাজিক যোগাযোগে মাধ্যমে নিজ উপজেলাবাসী উদ্দেশ্যে একটি সচেতনমূলক স্ট্যাটাস নিচে দেয়া হল:
ইতোমধ্যে থানচি উপজেলার ২ জন করোনা পজিটিভ। আমরা শুরু থেকে আপনাদের ঘরে থাকার অনুরোধ করে যাচ্ছি। আপনারা সচেতন না হলে আমাদের পক্ষে আপনাদের সহযোগিতা করা কঠিন হয়ে পরবে। আর কেউ অসুস্থ হলে ডাক্তার ও সংশ্লিষ্ট সকল কে সঠিক তথ্য না দিলে বিপদ আরো বাড়বে। বড় মদক থেকে সনাক্ত হওয়া রোগী থানচির বাইরে গমন করেছিলেন, কিন্তু তিনি তা গোপন করেছেন। এর ফলে আজকে থেকে রোগীর সংস্পর্শে আসা ডাক্তার, নার্স, গাড়ি চালক, বোট চালক, প্রতিবেশী, ব্যাংকার, পুলিশ, ইউএনও, ওসি সহ প্রায় ৬০ জন কে কোয়ারেন্টাইনে চলে যেতে হচ্ছে। করোনায় আক্রান্ত হওয়া কোনো অপরাধ নয়, তবে করোনার লক্ষন নিয়ে নিজের ভ্রমনের তথ্য গোপন করে এতগুলো মানুষকে জীবনের ঝুঁকিতে ফেলা অবশ্যই অপরাধ। আপনারা যারা এখনো মনে করেন করোনা বলে কিছু নেই তাদের প্রতি আর কী বলার থাকতে পারে! আপনারা সবাই ভালো থাকুন এই প্রত্যাশা রইলো।