Tuesday, September 29

থিসারাকে ফেরালেন রুবেল

0

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টস হেরে বোলিংয়ে নেমে ভালোই শুরু করেছিল বাংলাদেশ। ৬ ওভারের মধ্যে ৪২ রানে দানুস্কা গুনাতিলকা (৬) ও কুশল মেন্ডিসকে (২৮) তুলে নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ ও মাশরাফি বিন মতুর্জা। কিন্তু তৃতীয় উইকেটে উপুল থারাঙ্গা (৩৩*) ও নিরোশান ডিকভেলার (৩৬*) ৭১ রানের জুটিতে বিপদ সামলে নিয়েছিল শ্রীলঙ্কা। ২৪তম ওভারে ডিকভেলাকে সাব্বির রহমানের ক্যাচে পরিণত করেন সাইফউদ্দিন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১.৪ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটে ১৭৭ রান।

চতুর্থ উইকেটে অধিনায়ক দিনেশ চান্ডিমালকে সঙ্গে নিয়ে ৪৫ রানের জুটি গড়ে আবারও শক্ত ভিত্তি গড়ে তোলার পথে ছিলেন থারাঙ্গা। কিন্তু ৩৬তম ওভারে থারাঙ্গাকে (৫৬) বোল্ড আউট করে ফেরান মোস্তাফিজুর রহমান। এর মধ্য দিয়ে ওয়ানডেতে দ্রুততম বাংলাদেশি হিসেবে ৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন মোস্তাফিজ। ২৭তম ম্যাচে এসে মাইলফলকটির দেখা পেলেন এ পেসার। ওয়ানডেতে ৫০ উইকেট নেওয়ার মাইলফলকে মোস্তাফিজ সব মিলিয়ে যুগ্মভাবে অষ্টম দ্রুততম। খানিক পরেই ফর্মে থাকা থিসারা পেরেরাকে ফিরিয়ে দিয়েছেন রুবেল।

তৃতীয় ওভারের পঞ্চম বলে লঙ্কান ওপেনার দানুষ্কা গুনাতিলকাকে ফেরান মেহেদী হাসান মিরাজ। লং অফে তামিম ইকবালকে ক্যাচ দেন গুনাতিলকা (৬)। কুশল মেন্ডিস নেমে ‘কাউন্টার অ্যাটাক’ শুরু করেছিলেন। শুধু মিরাজের করা পঞ্চম ওভার থেকেই তিন ছক্কা আর এক বাউন্ডারি মিলিয়ে মোট ২৪ রান আদায় করে নেন। কিন্তু পরের ওভারেই মেন্ডিসকে মিড অনে মাহমুদউল্লাহর তালুবন্দী করেন মাশরাফি বিন মতুর্জা। ৯ বলে ২৮ রান করে ঝড় তোলার চেস্টা করেছিলেন লঙ্কান এ ব্যাটসম্যান।

বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। এনামুল হক, নাসির হোসেন ও আবুল হাসানের জায়গায় ফিরছেন মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন। লক্ষ্মণ সান্দাকানের জায়গায় আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকের সুযোগ পেয়েছেন শেহান মাদুশঙ্কা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন। 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.