Friday, November 6

দক্ষিণবঙ্গের ৬ রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

0

ঝালকাঠি বাস মালিক সমিতির গাড়িকে ন্যায্য হিস্যা না দেওয়ার ঘটনায় দক্ষিণাঞ্চলের ছয় রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার সকালে বরিশাল থেকে সরাসরি ছয় রুটে বরিশাল ও পটুয়াখালী মালিক সমিতির বাস চলাচল বন্ধ রয়েছে।

ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. বাহাদুর চৌধুরী সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে ওই ছয় রুটে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও বাগেরহাট সমিতির বাস সমন্বয় করে চলাচল করলেও বরিশাল-কুয়াকাটা রুটে ঝালকাঠি সমিতির কোনো বাস চলতে দেওয়া হচ্ছে না।

স্থানীয় একটি সূত্র জানায়, এ রুটের যাত্রীরা বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে বিকল্প যানবাহনে আড়াই কিলোমিটার পশ্চিমে ঝালকাঠির রায়াপুর নামক স্থানে এসে বাসে ওই ছয় রুটে যাতায়াত করতে পারছে। তবে এতে যাত্রীদের একটু ভোগান্তিতে পড়তে হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.