আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলে নেই সাকিব আল হাসান ও নাসির হোসেন। সাকিব ও নাসিরকে বাদ দিয়ে টেস্ট সিরিজের দল ঘোষণা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়াও দলে নেওয়া হয়েছে শুভাশিসকে। সোমবার বিকেলে মিরপুরে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ১৫ সদস্যের এই দল ঘোষণা করেন।
সাকিব আল হাসান বিশ্রামের জন্য ছুটির আবেদন করায় তাকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছে। তবে সে চাইলে দ্বিতীয় ম্যাচ থেকে খেলতে পারবে।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে টাইগাররা। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর এবং দ্বিতীয়টি ৬ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। এছাড়া সফরকালে বাংলাদেশ তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে।
বাংলাদেশের টেস্ট দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, লিটন দাস, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, মাহমুদুল্লাহ, রুবেল হোসেন, শুভাশিস রায় চৌধুরী।