ন্যাশনাল ডেস্কঃ চট্টগ্রাম ষোলশহর ২নং গেটস্থ আলী হোটেলে গতকাল দক্ষিণ জেলা রেন্ট এ কার অনলাইন গ্রুপের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান দক্ষিণ জেলা রেন্ট এ কার অনলাইন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজল দাশের সভাপতিত্বে সংগঠনের অর্থসম্পাদক জীবন কুমার সাহার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম হালকা মটরযান এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মাইক্রোবাস চালক কল্যান সমিতির সহ সভাপতি লিটন মাতব্বর, চট্টগ্রাম মাইক্রোবাস চালক কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, মিনি কভারভ্যান সমবায় সমিতির ফেরদৌস জামান মুকুল, সিডিএ ষ্ট্রাট ট্রাভেলসের প্রতিষ্ঠাতা মোঃ নুরে আলম।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা রেন্ট এ কার অনলাইন গ্রুপের সহ সভাপতি মোঃ আব্দুল্লাহ, গ্রুপ এডমিন রনি, রুবেল, কাদের, মোস্তাক, শহিদ, আশিক, কামাল, বাবু, আনন্দ, শহিদ, মাওলানা অহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি কুরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়। এসময় বক্তারা বলেন, দক্ষিণ জেলা রেন্ট এ কার অনলাইন গ্রুপ একটি ডিজিটাল প্লাটফরম। যা দেশের জন্য সময়োপযোগী। আমরা এই গ্রুপের শতভাগ সফলতা কামনা করি।