Saturday, August 22

দক্ষ মানব সম্পদ গড়ে বিদেশে কর্মী পাঠাতে হবে -মোতাহার হোসেন এমপি

0

লালমনিরহাট প্রতিনিধি:
দক্ষ মানব সম্পদ ও অভিবাসন নিশ্চিত করে বিদেশে কর্মী পাঠাতে হবে। সেই লক্ষে লালমনিরহাটের হাতীবান্ধায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) গড়ে তোলা হচ্ছে। এখানে বিদেশ যেতে আগ্রহীদের উন্নত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলে তারপর বিদেশে পাঠানো হবে। দেশের অন্যান্য স্থানের চেয়ে আমাদের এলাকার লোকজন বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। তাই বিদেশে যেতে লোকজনকে আগ্রহী করতে হবে। তারা বিদেশে যেতে ভয় পায়। তাদের এ ভয় দুর করতে হবে।
মঙ্গলবার (২১ জানুয়ারী) সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ হলরুমে দক্ষ যুব ও যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষে জনসচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিনের সভাপতিত্বে আয়োজিত উক্ত সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সহকারী কমিশনার (ভুমি) শামিমা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, পিআইও ফেরদৌস আহমেদ, সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানোয়ার হোসেন দুলু ও অধ্যক্ষ মোফাজ্জল হোসেন প্রমুখ।
এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিভাগের জেলা প্রশিক্ষক অধ্যক্ষ মকছেদুল ইসলাম। সেমিনারে বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক অংশ নেয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.