Thursday, August 20

দলকে টানতে থাকা রাহুলকে ফেরান আল আমিন

0

নাগপুরে টি-২০ সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় ভারত। স্বাগতিকদের ব্যাটিং লাইন আপের বড় ভরসা রোহিত শর্মাকে বোল্ড করে দেন শফিউল ইসলাম। এরপর শেখর ধাওয়ান ও কেএল রাহুল সেই ধাক্কা সামলে নেন। পরে শেখর ধাওয়ানকে তুলে নেন শফিউল ইসলাম। এরপর দলকে টানতে থাকা রাহুলকে ফেরান আল আমিন। ভারত ১২.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৪ রানে ব্যাট করছে।

শ্রেয়াস আয়ার ২০ রানে ব্যাট করছেন। তার সঙ্গী ঋষভ পান্ত। দুর্দান্ত ব্যাটিং করা কেএল রাহুল ৩৬ বলে ৫২ রান করে আউট হয়েছেন। তার আগে রোহিত শর্মা ২ রানে এবং শেখর ধাওয়ান ১৯ রানে আউট হয়েছেন।

বাংলাদেশ এবং ভারত একাদশে একটি করে পরিবর্তন এনেছে। বাংলাদেশ দলে মিডল অর্ডারে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের জায়গায় দলে এসেছে ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। অন্যদিকে ভারতীয় দলে বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়ার জায়গায় ব্যাটসম্যান মানিশ পান্ডে দলে এসেছেন। বাংলাদেশ দলে এ ম্যাচে অতিরিক্ত একজন স্পিনার আসবে বলে ধারণা পাওয়া গিয়েছিল। তবে প্রথম দুই ম্যাচের বোলিং আক্রমণে ভরসা রেখেছে দল।

ভারতের দল নির্বাচন নিয়ে ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে টুইট করেছেন, ‘বিপজ্জনক এক একাদশ। ক্রুনালের জায়গায় মান্ডিশ পান্ডে। তার মানে শিভাম দুবেকে ৪ ওভার বল করতে হবে। অথবা দুবের সঙ্গে শ্রেয়াস আয়ারকে হাত ঘুরাতে হবে। ভারতের বোলিং আক্রমণ খুবই হালকা মনে হচ্ছে।’

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়াস আয়ার, মানিশ পান্ডে, ঋষভ পান্ত, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, দিপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.