Thursday, September 17

গাজীপুরের মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
দলমত নির্বিশেষে সব জনপ্রতিনিধি নিজ এলাকায় কাজের সুযোগ পাবেন

0

দলমত নির্বিশেষে সব জনপ্রতিনিধি নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, সরকারের তৃণমূল থেকে উন্নয়ন পরিকল্পনা আজ সারাবিশ্বে রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। তিনি নব নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, জনপ্রিতিনিধি হিসেবে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করাই প্রত্যেকের জনপ্রতিনিধির কর্তব্য।

দেশের মানুষের জীবনমানের পরিবর্তনের জন্য সরকার তৃণমূল থেকে উন্নয়ন করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘উন্নয়নের এই গতিধারা অব্যাহত রাখতে হবে। পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়নের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ করতে হবে।’

২০২০ সালে দারিদ্র্যমুক্ত দেশ, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে শুরুতেই সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ৫৭ টি ওয়ার্ড ও ১৯ টি সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.