Wednesday, July 29

দলে ফিরলেন নাসির, বাদ মাহমুদুল্লাহ-মুমিনুল

0

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দলে ফিরেছেন নাসির হোসেন ও শফিউল ইসলাম। আর জাতীয় দলের টেস্ট স্কোয়াডে ডাক পাওয়ার পর এই প্রথমবারের মতো দল থেকে বাদ পড়ছেন টেস্ট স্পেশ্যালিস্ট খ্যাত মুমিনুল হক ও তারকা অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।

শনিবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বিবিসি।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম ও তাসকিন আহেমদ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.