দাইনুর সীমান্তে বিজিবি কতৃক ২ বোতল ফেন্সিডিল সহ আটক ১

0

মোঃ আশরাফুল আলম ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ী ২৯ বিজিবি’র আওতায় সদর উপজেলার উত্তর দাইনুর বিওপির টহলদল ২ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ ১ জনকে আটক করেন।

গত ১৫ই সেপ্টেম্বর দুপুর দেড়টায় ফুলবাড়ী ২৯ বিজিবি’র আওতায় সদর উপজেলার দাইনুর বিজিবি’র টহলদল দাইনুর কালাই দিয়ার মোড় নামক স্থানে সীমান্তে টহল দেয়ার সময় ২ বোতল ফেন্সিডিল সহ ১ জনকে আটক করেন।

আটক কৃত ব্যক্তি হলেন দিনাজপুর সদর উপজেলার দাইনুর কালাইদিয়ার মোড় গ্রামের আলতাফ আলীর পুত্র মোঃ সোহরাব আলী (২৬) । এব্যপারে তার বিরুদ্ধে বিজিবি বাদি হয়ে দিনাজপুর সদর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

মাদক উদ্ধারের বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার সাইফুল আলম (পিবিজিএম) সাথে কথা বললে তিনি মাদক সহ ১ জন আটকের কথা জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.