দাইনুর সীমান্তে বিজিবি কতৃক ৯০ হাজার টাকার ফেন্সিডিল সহ আটক ১

0

মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী ২৯ বিজিবি’র আওতায় সদর উপজেলার উত্তর দাইনুর বিওপির টহলদল ৯০ হাজার টাকার ১২৫ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ ১ জনকে আটক করেন। ৩০ শে আগষ্ট রাত ৪ ঘটিকায় ফুলবাড়ী ২৯ বিজিবি’র আওতায় সদর উপজেলার বিজিবি’র টহলদল উত্তর দাইনুর সীমান্তে টহল দেয়ার সময় ১২৫ বোতল ফেন্সিডিল সহ সোনাহার পাড়া থেকে ১ জনকে আটক করেন।
আটক কৃত ব্যক্তি হলেন দিনাজপুর সদর উপজেলার উত্তর দাইনুর গ্রামের তমিজ উদ্দিনের পুত্র মোঃ রাজ্জাক (৩৩) ।

আটককৃত ব্যক্তির কাছ থেকে ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। আটক কৃত মাদকের মুল্য ৯০ হ্জাার টাকা। এব্যপারে তার বিরুদ্ধে বিজিবি বাদি হয়ে দিনাজপুর সদর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
মাদক উদ্ধারের বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার সাইফুল আলম (পিবিজিএম) সাথে কথা বললে তিনি মাদক আটকের কথা জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.