মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী ২৯ বিজিবি’র আওতায় বিরামপুর উপজেলার দাউদপুর বিওপির টহলদল ২লক্ষ টাকার ২১৪ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন।
গতকাল ২৭ শে আগষ্ট রাত ৩ ঘটিকায় ফুলবাড়ী ২৯ বিজিবি’র আওতায় বিরামপুর উপজেলার বিজিবি’র টহলদল দাউদপুর সীমান্তে টহল দেয়ার সময় চোরাকারবারীরা বিজিবি’র টহলদলকে দেখে বাবু বাজার মাঠে থেকে ২১৪ বোতল ফেন্সিডিল ফেলে রেখে পালিয়ে যান। বিজিবি’র টহলদল সেখান থেকে ২১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। আটক কৃত মাদকের মুল্য ২লক্ষ টাকা।
মাদক উদ্ধারের বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার সাইফুল আলম (পিবিজিএম) সাথে কথা বললে তিনি মাদক আটকের কথা জানান।