
কে.এম.রিয়াজুল ইসলাম, বরগুনা: ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি স্থায়ী করার দাবিতে বরগুনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১০ই ফেব্রুয়ারি রবিবার বরগুনা প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা পরিষদ বরগুনা জেলা শাখা এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
মানববন্ধন চলাকালীন সমাবেশে বরগুনা জেলা ন্যাশনাল সার্ভিস কর্মীরা বলেন, আমরা দুই বছর চাকরির পর বেকার জীবন যাপন করছি। আমাদের দুর্বিসহ জীবন থেকে পরিত্রাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাকরি স্থায়ী করার দাবি জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এখন পর্যন্ত কেউ কোনো কিছু চেয়ে খালি হাতে ফেরেনি। আমাদের দাবি যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায়, তাহলে আমাদের দুর্বিসহ জীবনযাত্রার কথা বিবেচনা করে তিনি আমাদের চাকরি স্থায়ী করবেন বলে আমারা আশাবাদী।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বরগুনার বিভিন্ন উপজেলার অন্তত পাঁচ শতাধিক ন্যাশনাল সার্ভিসের কর্মীরা অংশ নেন।####