Sunday, September 13

দাবী আদায় না হলে রাজপথ, রেলপথ অবরোধের ঘোষনা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ শ্রমিকদের

0

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) থেকে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র হারবিন ইন্টারন্যাশনাল কোম্পানীর অধিনে বিদ্যুৎ উৎপাদনকর্মী হিসেবে নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বেলা ১২টায় বড়পুকুরিয়া কয়লাখনি রেলগেট সংলগ্ন এলাকায় শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ লিখিত বক্তব্য পাঠ করেন।
এসময় সাধারণ সম্পাদক আবু সাঈদ আগামী ২৩ সেপ্টেম্বর এর মধ্যে হারবিন ইন্টারন্যাশনাল কোম্পানীর অধিনে বিদ্যুৎ উৎপাদনকর্মী হিসেবে নিয়োগ প্রধান দৃশ্যমান না হলে ২৪ তারিখ সকাল ৬টা থেকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে অবিরাম অবস্থান কর্মসুচিসহ রাজপথ, রেলপথ অবরোধের কর্মসুচি পালন করবেন বলে ঘোষনা দেন। এছাড়াও উপস্থিত ছিলেন, ট্রেড ইউনিয়নের নের্তৃবৃন্দসহ শতাধিক শ্রমিক।
দীর্ঘদিন যাবৎ তাদের এ দাবী আদায়ের জন্য আন্দোলন করে আসছে শ্রমিকেরা । তারা পরিবার পরিজন নিয়ে দুবেলা দুমুঠো ডালভাত খেয়ে জীবন যাপনের জন্য আন্দোলন করছেরন বলেও উল্লেখ্য করেন ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.