বাজারে রবি শস্য আসতে শুরু করায় কিছুটা স্বস্তি মিলছে সবজির বাজারে। সারাবছর বাজারে সবজির দাম নিয়ে অসন্তোষ ছিলেন ক্রেতারা। চড়া মূল্যে সবজি বিক্রি হওয়ায় ক্রেতাদের মধ্যে ছিল চাপা ক্ষোভ। তবে,অন্যান্য সময়ের চেয়ে তুলনামূলকভাবে দাম কমেছে সব ধরনের সবজির।
শুক্রবার (১ ডিসেম্বর) চট্টগ্রামে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কিছুটা কমেছে সব ধরনের সবজির দাম। তবে বাজারে এখন সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে টমেটো, বরবটি, পেঁয়াজের , রসুন। এছাড়া, অন্যান্য সবজির দাম তুলনামূলক সহনীয় রয়েছে।
বাজারে প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মুলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়, শিম প্রতি কেজি ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ৪০ টাকা, বাঁধা কপি প্রতি পিচ ৪০ টাকা, মিস্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি মানভেদে ৮০ থেকে ১৫০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা, শসা প্রতি কেজি ৬০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি কেজি ৬০ টাকা, শালগম প্রতি কেজি ৫০ টাকা ও ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।