Thursday, September 10

দিনাজপুরে ট্রাকচাপায় নিহত ২

0

দিনাজপুরে সদর উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সোয়া ৫টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার চুনিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার আবদুস ছামাদ (৬৫) ও চিরিরবন্দর এলাকার আনিছার (৩৫)।

কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, ভোর সোয়া ৫টার দিকে আবদুস ছামাদ ও আনিছার মোটরসাইকেলে শহরের দিকে আসছিলেন। পথে সদর উপজেলার চুনিয়াপাড়া মোড়ে তাদের মোটরসাইকেলে চাপা দেয় বিপরীতমুখী একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আবদুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.