দিনাজপুর সদরে বাসের ধাক্কায় ইজিবাইক আরোহী বাবা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়লি থানার ওসি রেদওয়ানুল রহিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের চুনিয়াপাড়া এলাকায় দিনাজপুরগামী একটি বাস ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইককের তিন যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
নিহতরা হলেন- নাটোরের বাঘাতিপাড়া উপজেলার জামালপুর গ্রামের আফসার আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩২), তার কন্যা আইভি (১০) এবং ইজিবাইকচালক সাজদার আলী (৪৮)।
আহতরা হলেন- মোস্তফা কামাল (৩৮) ও আফসার আলী (৭০)। তাদের দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।