Thursday, September 17

দিনাজপুরে মাছবাহী ট্রাক-মুরগিবাহী পিকআপ সংঘর্ষে নিহত ১

0

দিনাজপুরের বীরগঞ্জে মাছবাহী ট্রাকের সঙ্গে মুরগিবাহী পিকআপের সংঘর্ষে মো. মিলন হোসেন নামে এক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিনজন।

মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে রংপুর-পঞ্চগড় সড়কের বীরগঞ্জ পৌর শহরের শালবন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়ীদহ পল্লী উন্নয়ন একাডেমি এলাকার মো. মোস্তফার ছেলে। বীরগঞ্জ থানার এসআই মো. দুলাল হক জানান, বগুড়া হতে মুরগী নিয়ে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ বাজারে যাচ্ছিল একটি পিকআপভ্যান (বগুড়া-ন-১১-১১৬০)। পথে বীরগঞ্জ পৌর শহরের শালবন মোড়ে ঠাকুরগাঁও হতে আসা ঢাকাগামী মাছবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ড-১১-৬৭৪০) সঙ্গে ওই পিকআপের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চালকসহ চারজন আহত হয়।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক শাহিনকে মৃত বলে ঘোষণা করেন।

বীরগঞ্জ থানার ওসি সাকিল পারভীন জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.