Thursday, November 5

দিনাজপুর জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী শাখার শুভ উদ্বোধন

0

মো. আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী শাখার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। ২৭ শে ডিসেম্বর রাত্রী ৯টায় ফুলবাড়ী পৌরসভার পার্বতীপুর রোডে দিনাজপুর জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী শাখার শুভ উদ্বোধন ও আলোচনা সভা নবগঠিত হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার মেয়র মুর্তুজা সরকার মানিক।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কমল কুমার সাহা,উপদেষ্টা ও শ্রমিক নেতা,মো. ছামিউল ইসলাম চৌধুরী,পৌর কাউন্সিলর শ্রী.হারান দত্ত,দিনাজপুর জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন এর সভাপতি শ্রী.জতীশ চন্দ্র রায়,সহ-সভাপতি মো.লাল মিয়া,সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম,সহ-সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন,দপ্তর সম্পাদক প্রেমানন্দ দাস,সহ-প্রচার সম্পাদক শ্রী বিজয় ঘোস,ফুলবাড়ী শাখার সহ-সভাপতি মো. আব্দুল বকুল,সাধারন সম্পাদক মো. লাল বাবু,সহ-সাধারন সম্পাদক মো. হাসান আলী প্রমূখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.