Wednesday, August 26

দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র হলেন কাউন্সিলর দুলাল

0

মো. আশরাফুল আলম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর পৌরসভার (প্রথম শ্রেণি) প্যানেল মেয়র নির্বাচিত হলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবু তৈয়ব আলী দুলাল। গত ১৩ জুলাই দিবাগত রাতে ১নং প্যানেল মেয়র ও ১১নং ওয়ার্ড কাউন্সিলর আহমেদুজ্জামান ডাবলুর মৃত্যুতে ১১নং ওয়ার্ডটি শূন্য হওয়ায় এবং পুনরায় প্যানেল নির্বাচন উপলক্ষে পৌরকর্তৃপক্ষ সকল কাউন্সিলরগণকে চিঠি প্রদান করেন এবং ২৩ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে বিশেষ সভার আহবান করে পৌরকতৃপক্ষ।
উক্ত বিশেষ সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ সভায় ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবু তৈয়ব আলী দুলালকে প্যানেল মেয়র নির্বাচন করার জন্য (১, ২, ৩) নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া বেগম লাইজু প্রস্তাব করেন এবং ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসেন সমর্থন করেন। এর পর উপস্থিত পৌরকাউন্সিলর বৃন্দ আবু তৈয়ব আলী দুলাল কে সমর্থন জানিয়ে তার পক্ষে মতামত দেন ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম রবি, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মাসুদ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আকবর হোসেন অরেন্স, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবু তৈয়ব আলী দুলাল, (৭, ৮, ৯) নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি ও (১০, ১১, ১২) নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর মাসতুরা বেগম পুতুল।
এছাড়াও ১১নং ওয়ার্ডটি শূন্য হওয়ায় অতিরিক্ত দাযিত্ব হিসেবে (১০, ১১, ১২) ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর মাসতুরা বেগম পুতুল কে দায়িত্ব প্রদান করা হয়। এতে প্রস্তাবক ও সমর্থক ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মাসুদ ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ। উক্ত বিশেষ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।
উল্লেখ্য, প্যানেল মেয়র নির্বাচন ও শূন্য হওয়া ১১নং ওয়ার্ডের অনুষ্ঠিত বিশেষ সভায় অনুপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা কামাল ( মুক্তি বাবু), ৩নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সির্দ্দারাতুল ইসলাম বাবু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আশরাফুল আলম রমজান, (৪,৫,৬) নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর মিনারা বেগম। বিশেষ সভা শেষে পৌর মেয়র সহ উপস্থিত কাউন্সিলর বৃন্দ আবু তৈয়ব আলী দুলালকে প্যানেল মেয়ের চেয়ারে বসিয়ে দেন। এরপর আবু তৈয়ব আলী দুলাল প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পৌরসভার অন্যান্য কাউন্সিলরবৃন্দকে সাথে নিয়ে নাজমা রহিম ফাউন্ডেশন মিলনায়তনে গিয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, মোঃ আবু তৈয়ব আলী দুলাল দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক পত্রালাপের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং উত্তর ফরিদপুরস্থ উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউট-এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.