Sunday, September 6

দিনাজপুর ফুলবাড়ীতে তাফসীরুল কোরআন মাহ্ফিল অনুষ্ঠিত

0

দিনাজপুর ফুলবাড়ীতে আসহাবে সুফ্ফা তা’লিমুল ইসলাম ক্বওমী মাদ্রাসা এন্ড একাডেমী এর আয়োজনে সুজাপুর প্রফেসর পাড়ায় শনিবার বাদ এশা থেকে মধ্যে রাত পর্যন্ত দিনাজপুর জেলা পরিষদ এর সদস্য আলহাজ¦ মোঃ কামরুজ্জামান কামরু এর সভাপতিত্বে তাফসীরুল কোরআন মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

তাফসীরুল কোরআন মাহ্ফিল অনুষ্ঠানে ২জন কোরআনে হাফেজকে পাগড়ী প্রদান করা হয়। প্রধান বক্তা, হযরত মাওলানা মোঃ আব্দুল লতিফ খাঁন সাহেব (সিরাজগঞ্জ), ২য় বক্তা হযরত মাওলানা মোঃ মোস্তফা আল হোসাইনী (পার্বতীপুর), ৩য় বক্তা হযরত মাওলানা মোঃ আব্দুল্লাহ্ আল হোসাইনী (রংপুর) হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ মুশফিকুর রহমান বাবুল( সাধারন সম্পাদক ,ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগ)। অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, আসহাবে সুফ্ফা তা’লিমুল ইসলাম ক্বওমী মাদ্রাসার পরিচালক আলহাজ¦ হাফেজ মোঃ খাজানুর রহমান, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন-উর রশীদ, সাধারন সম্পাদক প্রভাষক আবু শহীদ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.