পীরগঞ্জের সাল্টি গ্রামের মৃত্যু ইব্রাহিম মিয়ার বিধবা স্ত্রী অসাহয় পঙ্গু ভিক্ষুক ছাবেরা বেগমের (৬৫) জিবন যাপন এখন চরমে।দিন কাটছেনা কোন ভাবেই।
ছাবেরা বেগমের পরিবারে ৪ জন সদস্য, কেউ কর্ম করার মত উপযুক্ত নয়, মুলত ভিক্ষা করেই কোন রকম খেয়ে না খেয়ে জিবিকা নির্বাহ করে থাকে। ছাবেরা বেগম পঙ্গু হওয়ায়, ছোট বাচ্চা নাতির ছেলে পুতিনকে নিয়ে এভাবেই ভ্যান যোগে ভিক্ষা করে থাকেন।
বিধবা পঙ্গু ভিক্ষুক ছাবেরা বেগমের সাথে কথা হলে তিনি বলেন, বাবারে মোফাজ্জল মেম্বর মোক ১০ কেজি চাউল দিছলো, ১০ কেজি চাউল দিয়ে ১০ দিন খাছি, ঘরোত এখন একমুঠো চাউল নাই, রাতে কি খামো, আল্লাহ জানে, ছোলটেক খুব আকুতি মিনতি করি ভ্যান নিয়ে ভিক্ষে করবে বাড়ানু। এমতাবস্থায় দয়ালু ব্যাক্তিদের সহযোগীতা কামনা করেছেন অসহায় বিধবা পঙ্গু ভিক্ষুক ছাবেরা বেগম।