Saturday, September 26

দিয়াজ হত্যা: চবির সাবেক সহকারী প্রক্টরকে গ্রেফতারের প্রতিবাদে ছাত্রলীগের আন্দোলন

0

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে ক্যাম্পাসে আন্দোলন করছে ছাত্রলীগের একাংশ। বিক্ষোভকারীরা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে মূল ফটকে তালা দেয় এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

আন্দোলনের প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন টিপু গণমাধ্যম কর্মীকে জানান, শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করছি।

এর আগে উচ্চ আদালতের ৬ সপ্তাহের জামিন শেষে মুখ্য মহানগর হাকিম মশিউর রহমানের আদালতে আত্মসমর্পন করলে আদালত আনোয়ার হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আবু মনসুর। এ দিকে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.