Wednesday, August 5

দীপবীরের সন্তানকে দেখতে গেলেন মুকেশ আম্বানী

0

বলিউডের ‘পাওয়ার কাপল’ দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ঘরে এসেছে লক্ষ্মী। রোববার (৮ সেপ্টেম্বর) দক্ষিণ মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। দীপবীরের নবজাতক সন্তানকে দেখতে যান ভারতের ধনকুবের মুকেশ আম্বানী।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতেই এইচ এন রিলায়েন্স হাসপাতালে দীপিকা-রণবীরের মেয়েকে দেখতে যান মুকেশ আম্বানী। কড়া নিরাপত্তার মধ্যে হাসপাতালে প্রবেশ করেন তিনি। জানা গিয়েছে, ওই হাসপাতালের মালিক স্বয়ং মুকেশ ও নীতা আম্বানী।

আম্বানীদের সঙ্গে রণবীর-দীপিকার সম্পর্ক যে খুবই ভাল, তা বোঝা গিয়েছিল অনন্ত আম্বানীর বিয়ের সময়ই। বিয়েতে প্রায় সমস্ত অনুষ্ঠানেই জমিয়ে নাচ-গান করতে দেখা গিয়েছিল রণবীরকে। এদিকে বাবা হওয়ার পর এখনও প্রকাশ্যে আসেননি দীপিকা-রণবীর। মনে করা হচ্ছে, আরও কিছু দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরবেন মা ও সন্তান। তবে এরই মধ্যে হাসপাতালে দেখা গিয়েছে রণবীরের দিদি রিতিকা ভবানীকে। সোমবার বিকেলে রিতিকাকে দক্ষিণ মুম্বাইয়ের ওই হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। কিন্তু তার তরফ থেকে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি। এর আগে জানানো হয়েছিল দীপিকা-রণবীরের সন্তান ২৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে। তার আগেই সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।

রণবীর ও দীপিকা ৮ সেপ্টেম্বরই ইনস্টাগ্রামে সন্তানের জন্মের কথা ঘোষণা করেন। জানান, তাদের একটি কন্যাসন্তান হয়েছে। তবে তার নাম ঘোষণা এখনও হয়নি। রণবীর ইতিমধ্যেই পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। দীপাবলির সময় দীপিকা-রণবীরকে দেখা যাবে ‘সিংহম এগেন’ সিনেমায়। পাশাপাশি রণবীর অপেক্ষা করছেন ‘ডন ৩’-এর জন্যও।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.