Sunday, August 23

দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে যা হয়

0

 দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখা কখনো ঠিক নয়। কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে প্রায় আমাদের সকলের জীবনেই কখনো না কখনো এসেছে। কিন্তু নিয়মিতভাবে প্রস্রাব চেপে রাখলে তা কিন্তু গুরুতর সমস্যা তৈরি করতে পারে।

আমাদের ব্লাডারের ৪০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত প্রস্রাব ধরে রাখার ক্ষমতা আছে। ব্ল্যাডারে বেশি প্রস্রাব জমা হলে তা ক্রমাগত ফুলে যেতে থাকে। প্রথম প্রথম সমস্যা বুঝতে না পারলেও এই অভ্যাসের ফলে এক সময় আপনি গুরুতর শারীরিক সমস্যা টের পাবেন।

দীর্ঘক্ষণ প্রস্রাব ধরে রাখার বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়। তবে চলুন জেনে নেওয়া যাক এসব সমস্যা সম্পর্কে-

১. বেশিক্ষণ প্রস্রাব চেপে থাকতে থাকতে ব্লাডারের মাসল দুর্বল হয়ে যায়। এর ফলে একটা সময় আপনার অজান্তেই প্রস্রাব বেরিয়ে আসবে।

২. নিয়মিতভাবে দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে থাকলে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আক্রান্ত হবেন আপনি। কারণ, প্রস্রাব ধরে রাখার ফলে ব্লাডারে ব্যাকটেরিয়ার জন্ম নেবে। এর আগে যদি আপনার কখনো ইউটিআই হয়ে থাকে, তাহলে সহজেই এই অসুখে আক্রান্ত হয়ে পড়তে পারেন আপনি।

৩. নিয়মিতভাবে অনেকক্ষণ প্রস্রাব চেপে রাখলে ব্লাডার বড় হয়ে যেতে পারে। ফলে প্রস্রাব আর একটু সময় ধরে রাখতে পারবেন না আপনি। প্রস্রাব করতেও সমস্যা হবে।

৪. বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখলে প্রস্রাব করার সময় আপনার ব্লাডার পুরোপুরি খালি হবে না। কিছুটা প্রস্রাব ব্লাডারে থেকে যাবে।

৫. একজন মানুষ কতবার টয়লেটে যাবেন, তা ব্যক্তিবিশেষে নির্ভর করে। তবে একজন সুস্থ সবল মানুষের দিনে ছয় থেকে আটবার টয়লেট যাওয়া উচিত।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.