Sunday, September 13

দুই শিক্ষার্থীকে পিষিয়ে মারা জাবালে নূরের বাস মালিক গ্রেফতার

0

দুই শিক্ষার্থীকে পিষিয়ে মারার সেই বাস জামালে নূরের (মেট্রো-ব-১১-৯২৯৭) মালিক শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

আজ বুধবার সন্ধ্যায় র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রাজধানী থেকে তদন্ত করে বাস মালিককে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

গত রবিবার রাজধানী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে বাসচাপায় প্রাণ হারায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম।

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আজও রাজধানী ঢাকার শাহবাগ, ধানমণ্ডি, সায়েন্সল্যাব, নিউমার্কেট, বনশ্রী, রামপুরা, খিলক্ষেত, ভাটারা, মিরপুর এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কগুলোতে অবস্থান নিয়েছেন। বেশির ভাগ সড়কে বাস চলাচল নেই বললেই চলে। যানবাহন না পেয়ে অনেকে হেঁটেই গন্তব্যস্থলের দিকে চলছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.