কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: উপমহাদেশের প্রখ্যাত গীটারিস্ট ও সংগীত শিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চু এবং বান্দরবানের গীটারিস্ট শৈক্যপ্রু এর স্মরণে বান্দরবানে হয়ে গেলো ব্যান্ড ফেস্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় দি ব্যান্ড মিউজিক কমিউনিটি অব বান্দরবান এর আয়োজনে বান্দরবান অরুণ সারকি মিলানায়তনে এই ব্যান্ড সংগীতের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বান্দরবানের প্রবীণ সংগীত শিল্পী থোয়াই চিং প্রু নিলু। অনুষ্ঠানে এসময় আরো দি ব্যান্ড মিউজিক কমিউনিটি অব বান্দরবান এর আহবায়ক কৌশিক দত্ত, সদস্য সচিব গাজী সোহেল, সদস্য মোঃ শহিদ, থুই থুই প্রুসহ অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রথমবারের এই ব্যান্ড ফেস্টে অংশ নেয় ১০ টি ব্যান্ড দল। আর ব্যান্ড দলগুলোর নান্দনিক পরিবেশনা উপভোগ করতে পুরো অনুষ্ঠানস্থলে, দর্শকে ছিল কানায় কানায় পরিপূর্ণ।