দুপুরের পর উচ্চ আদালত বসছেন না

0

সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ মঙ্গলবার দুপুরের পর উচ্চ আদালত বসছেন না।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম এই তথ্য জানান। সৈয়দ আমিনুল ইসলাম বলেন, দুপুরের পর হাইকোর্ট বিভাগ বসছেন না। আর বেলা ১১টার পর আপিল বিভাগ ও চেম্বার বিচারপতির আদালত বসছেন না।

আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে লতিফুর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান সৈয়দ আমিনুল ইসলাম।

আজ সকালে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লতিফুর রহমান। তিনি নিউমোনিয়াসহ নানা রোগে ভুগছিলেন।

লতিফুর রহমানের জন্ম ১৯৩৬ সালে। ১৯৭৯ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হন লতিফুর রহমান। ১৯৮১ সালে হন স্থায়ী বিচারপতি। ১৯৯০ সালে আপিল বিভাগের বিচারপতি হন তিনি। ২০০০ সালের ১ জানুয়ারি প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। ২০০১ সালের ২৮ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন। ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন লতিফুর রহমান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.