দুবাইয়ে অনুষ্ঠিত ২১তম দুবাই হলি কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ঢাকার একটি মাদরাসার ছাত্র হাফেজ ত্বরিকুল ইসলাম।
পুরস্কার হিসেবে তিনি দুবাইয়ের শাসক শেখ আহমাদ বিন রাশেদ আল মাখতুমের কাছ থেকে বাংলাদেশি অর্থে ৬০ লাখ টাকা, ক্রেস্ট ও আন্তর্জাতিক সনদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সৌদি বাদশার পক্ষে বক্তব্য দেন সৌদি আরবের মক্কার গর্ভনর শেখ আহমদ বিন আব্দুল আজিজ বিন আলী শেখ মক্কার ইমাম ড. আব্দুল্লাহ আলী বাসপার। অন্যান্যের মধ্যে মিসর, বাহরাইন, ইয়েন, সৌদ আরবসহ অনেক দেশের মেহমানগণ অনুষ্ঠানে বক্তব্য দেন।
হাফেজ ত্বরিকুল ইসলাম ঢাকার যাত্রাবাড়ির দনিয়া এলাকার হিফজ মাদরাসা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের ছাত্র। মাদরাসাটি হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালনা করছেন।
প্রতিযোগিতায় ১০৩টি দেশের প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার বিচারক ছিলেন মিসর, বাহরাইন, সৌদি আরব, দুবাই ইয়েমেনসহ বিভিন্ন দেশের বিখ্যাত হাফেজ ও ক্বারীগণ। এতে বিশ্ব ও বাংলাদেশি বিভিন্ন মিডিয়া উপস্থিত ছিল।
কয়েক দিন আগে কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ৭০টি দেশের হাফেজদের পরাজিত করে নেছার আহমাদ আন নাছিরীর ছাত্র হাফেজ সাইফুর রহমান দ্বিতীয় স্থান অর্জন করে প্রায় ৩০ লাখ টাকা ও আন্তর্জাতিক সনদ লাভ করেন। তারই ছাত্র অন্ধ হাফেজ আব্দুল করিম নামের আরও একজন ইরানে পুরষ্কৃত হন।
দু’দিন আগে জর্দানে বিশ্বের ৯০টি দেশের সাথে কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে জর্দান যান ফারহান হাবিব আওলাদ।