Wednesday, August 26

দুর্গম পাহাড়ে করোনার থাবা

0

থানচি প্রতিনিধিঃ করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর রোগীর সংস্পর্শে আসার কারণে এই প্রাণঘাতী করোনা ভাইরাস সমতল থেকে এবার পাহাড়েও ছড়িয়ে পড়েছে। বান্দরবানে নতুন করে আরো তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বান্দরবান সিভিল সার্জন ডাক্তার অংশৈপ্রু এ তথ্য জানান। এ নিয়ে বান্দরবানে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা চারজন। নতুন করে আক্রান্তদের দুইজন থানচির এবং এক জন লামা উপজেলার। থানচির আক্রান্ত দুই জন পুরুষ এবং লামার আক্রান্ত রোগী নারী বলে জানা গেছে।

লামার আক্রান্ত মহিলা মেরাখোলা এলাকার বাসিন্দা। থানচির একজন বড় মদক এর আরেকজন পুলিশ সদস্য বলে জানা গেছে। এদের সবার বয়স ৩২ থেকে ৩৫ এর মধ্যে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল পরীক্ষার জান্য বান্দরবান থেকে পাঠানো ১০ জনের নমুনা চট্টগ্রামের বিআইটিআইডিতে (মঙ্গলবার) পরীক্ষা করা হলে তাতে বান্দরবান জেলার তিনটি নমুনা পজেটিভ আসে। এসময় মোট ১৪০টি নমুনা পরীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়।

বান্দরবান সিভিল সার্জন ডাক্তার অংশৈ প্রু বলেন, বান্দরবানে আরো তিনজন করোনা শনাক্ত হয়েছে। দুইজন থানচির এবং একজন লামার। আমরা এদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি এবং তাদের পরিবার লোকজনদের কোয়ারেন্টিনের ব্যবস্থা করছি।

উল্লেখ্য যে, এর আগে বান্দরবানের নাইংক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বর্তমানে সে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আইসোলেশনে রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.