Tuesday, July 28

দুর্ঘটনার কবলে ‘দঙ্গলকন্যা’ জায়রা ওয়াসমি

0
বড়সড় দুর্ঘটনায় কপালজোরে প্রাণে বেঁচে ফিরেছেন দঙ্গলকন্যা জায়রা ওয়াসিম! গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে জায়রার গাড়ি কাশ্মিরের ডাল লেকে পড়ে যায়। পরে স্থানীয়রাই উদ্ধার করেন তাকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি খুব দ্রুতগতিতে চলছিল। বোলেভার্ড রোডে নিয়ন্ত্রণ হারায় জায়রার গাড়ি। রাস্তার রেলিংয়ে ধাক্কা মেরে, সোজা ডাল লেকে গিয়ে পড়ে গাড়ি।
গাড়িতে জায়রার সঙ্গে ছিল তাঁর বন্ধু। দুর্ঘটনায় জায়রা অক্ষত অবস্থায় রক্ষা পেলেও, সঙ্গে থাকা বন্ধুর অল্পবিস্তর চোট লাগে। এনডিটিভি

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.