Sunday, August 23

দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে একা দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন রাবি শিক্ষক

0

দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফরিদ খান। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে একাই অবস্থান নেন তিনি। পরে তার সঙ্গে অন্য শিক্ষকরা এস যোগ দেন।

অধ্যাপক ড. ফরিদ খানের হাতের প্ল্যাকার্ডে লেখা- ‘দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন চাই, শিক্ষকের মর্যাদা নিয়ে বাঁচতে চাই।’

এর আগে গতরাতে নিজের ফেসবুকে অর্থনীতি বিভাগের এই অধ্যাপক লেখেন, শিক্ষকদের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অকৃত্রিম ভালোবাসার নিদর্শন ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ। যেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষককে সর্বোচ্চ স্বাধীনতা ও মর্যাদা দেয়া হয়েছে। শুনেছি তিনি বলেছিলেন- শিক্ষকের জন্য আবার কিসের আইন, শিক্ষক পরিচালিত হবেন তার বিবেক দ্বারা। একজন শিক্ষকের আদর্শ এবং নৈতিকতাবোধই হবে তার বড় অহংকার। তিনি খুব ব্যথিত হতেন যদি দেখতেন শিক্ষকেরা তাঁর দেয়া মর্যাদা ধরে রাখতে পারেননি।

প্রতিনিয়ত পত্রিকার পাতায় পাতায় শিক্ষাঙ্গনে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, যৌন কেলেঙ্কারি, চাঁদা ভাগাভাগির খবর আসে। বঙ্গবন্ধু চিরকাল বেঁচে থাকুক আমাদের দেশপ্রেম আর চেতনায়, সাহসে আর প্রতিবাদে- অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, মর্যাদা পুনরুদ্ধারের প্রতিবাদে।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের চাকরিপ্রার্থীর স্ত্রীর সঙ্গে নিয়োগ বাণিজ্যের ফোনালাপ ফাঁসের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার পদত্যাগ দাবি আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.