দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সাতটি পদে মোট ২৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: ড্রাফটসম্যান
যোগ্যতা: এসএসসি পাস থাকতে হবে এবং উক্ত পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
বেতন: বেতন দেওয়া হবে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
পদের নাম: টেলিফোন অপারেটর
যোগ্যতা: এইচএসসি পাস থাকতে হবে এবং উক্ত পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
বেতন: উক্ত পদে বেতন দেওয়া হবে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
পদের নাম: বেতার যন্ত্রবিদ
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস থাকতে হবে এবং উক্ত পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
বেতন: উক্ত পদে বেতন দেওয়া হবে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
যোগ্যতা; স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং উক্ত পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে।
বেতন: উক্ত পদে বেতন দেওয়া হবে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং উক্ত পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে।
বেতন: উক্ত পদে বেতন দেওয়া হবে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।
পদের নাম: অডিটর
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক পাস থাকতে হবে এবং উক্ত পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে।
বেতন: উক্ত পদে বেতন দেওয়া হবে ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক
যোগ্যতা ; মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস থাকতে হবে এবং উক্ত পদে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
বেতন: নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://modmr.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদর করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগামী ১৫ মার্চ ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন : 1519103528-Revised job circular modmr feb 2018