Monday, July 27

দু এক দিনের মধ্যেই তিন ভার্সনে আসছে মেইজু এম সিক্স নোট

0

দু এক দিনের মধ্যেই বাজারে আসছে মেইজুর ফ্লাগশিপ ডিভাইস এম সিক্স নোট। আর তার আগেই অনলাইনে এই স্মার্টফোনের তিনটি ছবি প্রকাশ পেয়েছে। ছবি দেখে বোঝাই যাচ্ছে তিনটি ভার্সনে ফোনটি বাজারে আসবে।

মেইজু এম সিক্স নোট নিয়ে অনেকদিন ধরে অনলাইনে চলছে। ফোনের কী কী স্পেশিফিকেশন থাকছে, কী রকম ফিচার্স, সেই সব বিষয়ও ওয়েবে ফাঁস হয়ে গিয়েছিল। পাঁচ পাঁচটি ছবি ঘোরাফেরা করছিল ওয়েবে। তবে সম্প্রতি যে ছবি বাজারে এসেছে, তাতে ফোনের তিনটি ভার্সন সম্পর্কে মোটামুটি একটা আঁচ পাওয়া যায়।

মেইজুর এই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস করেছে। এরমধ্যে দুটি ভার্সনের একটিতে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬২৫ চিপসেট। আরেকটি ভার্সনে থাকছে মিডিয়াটেক হেলিও পি২৫ চিপসেট। 

তিন জিবি র‌্যাম এবং ৩২জিবি স্টোরেজের মিডিয়া টেক ফিচার্সের ফোনটি ইতিমধ্যেই ওয়েবে ফাঁস হয়ে গিয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ ভার্সনের ফোনটিতে দুটি স্টোরেজ অপশন থাকছে। একটিতে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ এবং অন্যটিতে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। 

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, মেইজুর নতুন ডিভাইসটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ থাকছে। ভার্সন অনুযায়ী ক্যামেরার পিক্সেলেও অদল বদল হতে পারে। আর যেহেতু ফোনটি বাজারে আসতে কয়েক ঘণ্টা বাকি, তাই এরমধ্যে ডিভাইসটি সম্পর্কে ধীরে ধীরে আরও অনেক কিছুই জানা যাবে। যেমন এর দাম কত হতে পারে, ঠিকঠাক ফিচার্স কীরকম থাকবে অথবা কোথায়ই বা মিলবে এই ফোন। 

সূত্র:ঢাকাটাইমস

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.