স্বেচ্ছাসেবী সংগঠন
দূর্মর বাংলাদেশ এর উদ্যোগে এতিম সুবিধাবঞ্চিত পথশিশুদেরকে খাবার বিতরণ

0

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের অন্যতম মানবিক সংগঠন "দূর্মর বাংলাদেশ " এর আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন নবী (সঃ) উপলক্ষে "দূর্মর ফুড ব্যাংক " এর আওতায় ৩য় বারের মতো অসহায় দুস্থ, এতিম, পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৫ নভেম্বর শনিবার নগরীর ওয়ার্লেস ৪নং আঞ্জুমানে ফেদায়ানে রাসুল (স:) মসজিদ প্রাঙ্গনে খাবার বিতরণ কর্মসূচী পালিত হয়।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম আনিসুল ইসলাম, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিষ্টার মনোয়ার হোসেন, পাহাড় তলী বিশ্ববিদ্যালয় কলেজ এর অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, লেকচারার রাশেদ মুহাম্মদ মোক্কামেল, মাওলানা সেলিম কাদ্বেরী, মোশাররফ হোসেন, নেছার উদ্দিন, হাফেজ ছাওার, শওকত আলী, নূর আলম, আসাদুজ্জামান সাকিব, আসাদুল্লাহ মিরাজ, বারেক, আবু রায়হান, ফাহাদ , জুয়েল, আরমান, রুহুল আমিন, আরেফিন, আবদুর রহমান প্রমুখ। উক্ত কর্মসূচীতে সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে বিওবানদের আহ্বান করা হয় পাশাপাশি দূর্মর বাংলাদেশ এর মানবিক কাজের প্রশংসা করেন। পরিশেষে দোয়া মিলাদ ও মোনাজাতের পর ২০০ লোকের মাঝে খাবার বিতরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.