বলিউডে কোরিয়ান ছবির রিমেক বেশ জমজমাট। ২০১১ সালে মুক্তি পাওয়া দক্ষিণ কোরিয়ার ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’-এর হিন্দি রিমেকে এবার দেখা যাবে সোনম কাপুরকে। ছবিতে সোনমের চরিত্রটি দৃষ্টিহীন। ছবির প্রযোজক সুজয় ঘোষ। পরিচালনা করবেন সুজয়ের বন্ধু সোম মাখিজা। বলা হচ্ছে, এটি একটি ‘ফিমেল-হিরো স্টোরি’। সুজয়ের চোখেও সোনম এই চরিত্রের জন্য উপযুক্ত।
সুজয় পরিচালিত স্প্যানিশ থ্রিলার ‘দি ইনভিজিবল গেস্ট’-এর হিন্দি রিমেক ‘বদলা’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। ছবিতে অমিতাভ বচ্চনের অভিনয় প্রশংসিত হয়েছিল।