দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে :আবহাওয়া

0

আগামী ৭২ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সিলেট ও চট্রগ্রাম বিভাগসহ দেশের কোথাও কোথাও বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে বলে আজ আবহাওয়ার এক বার্তায় বলা হয়েছে।

এছাড়া রংপুর, বরিশাল, দিনাজপুর , রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টিসহ ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিস জানায়।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯০%।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪১ মিনিটে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ,বিহার এবং হিমালয় হয়ে বাংলাদেশের উত্তারাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.