Friday, September 4

‘দেশের স্বাধীনতায় বিশ্বাস কারীরা উন্নয়ন করতে পারে না’

0

জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার শাসনামলের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনা, তারা দেশের উন্নয়ন করতে পারে না। তাদের আমলে জাতির পিতার খুনি ও যুদ্ধাপরাধীদের দ্বারা রাষ্ট্র পরিচালনা করা হয়েছে, তাই কোন উন্নয়নই সম্ভব হয়নি।, আজ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে আইন ও প্রশাসন কোর্সের ৪টি ব্যাচের সনদ বিতরণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ২১ বছর পর আমরা ১৯৯৬ সালে সরকারে এসেছিলাম। তখন আমরা অনেক পরিকল্পনা নিয়েছিলাম। অনেককিছু আমরা বাস্তবায়নও করেছিলাম। তবে পাঁচ বছর পর আমরা আবার ক্ষমতার বাইরে চলে যাই। সেটারও কারণ আছে, দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় আসার চিন্তাও আমি করিনি।
তিনি বলেন, ২০০১ সালে যারা ক্ষমতায় আসলো তারা দেশকে দুর্নীতি উপহার দিল। তারপর ২০০৯ এ আবার আমরা ক্ষমতায় এলাম।
এরপর এক দশক পার হয়েছে। এই এক দশকে আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এর একটাই কারণ আমরা একটা নীতি আদর্শ নিয়ে কাজ করেছি।

দারিদ্র বিমোচনই তার সরকারের প্রধান লক্ষ্য ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজকে আমরা দারিদ্র ২১ ভাগে নামিয়ে এনেছি। তবে আমরা আরও কমাতে চাই।

টেকসই উন্নয়নের জন্য সবাইকে দায়িত্ব নিয়ে বাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, জনগণের কষ্টার্জিত অর্থ ব্যয়ে সবাইকে মিতব্যয়ী হতে হবে। পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে। আগামী দিনে যারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন, তাদেরকেও উন্নয়ন কাজে সম্পৃক্ত করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা সপ্তম নৌবহর পাঠিয়েছে, তাদের দেশের চেয়ে এক ভাগ হলেও আমি দারিদ্র আমার দেশে কমাতে চাই। আমি বিশ্বাস করি আমি এটা পারব।
সরকারি চাকরিজীবীদের আন্তরিকভাবে জনগণের সেবা করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের জন্য আমাদের কাজ করতে হবে। প্রতিটি কর্মচারীকে চিন্তা করতে হবে, কতটুকু সেবা আমি দিতে পারলাম। নিজের পরিবারের সদস্যদের মতোই, দেশের মানুষের প্রতিও দায়িত্ব পালন করতে হবে। ঘুষ-দুর্নীতির বিষয়ে সাবধান হতে হবে। প্রজাতন্ত্রের মালিক জনগণের সেবায় আইন ও প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের কাজ করার আহ্বানও জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.