দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশিং কমিটির গুরুত্ব অপরিসীম – ডেপুটি স্পিকার

0

বিজয় কুমার, গাইবান্ধাঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে রবিবার (৬ আগষ্ট) উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. শামসুজ্জোহা বাবলুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটিস্পিকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া বলেন, পুলিশ এবং সাধারন জনগনের মধ্যে দুরত্ব কমিয়ে বন্ধুত্ব স্থাপনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়।

এতে করে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও সর্বসাধারন অতিসহজেই সামাজিক ভাবে অাইনি সহায়তা পাচ্ছে। তিনি আরও বলেন,পুলিশের কাজকে সহায়তা করতে ইতোমধ্যে কমিউনিটি পুলিশিং কমিটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই মনোবল অটুট রেখে সাহসিকতার সাথে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের হাতকে শক্তিশালী ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এই কমিটির সকলকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল্যাহ আল ফারুক অতিরিক্ত পুলিশ সুপার গাইবান্ধা, হাবিবুর রহমান চেয়ারম্যান উপজেলা পরিষদ ফুলছড়ি, মুহাম্মদ আব্দুল হালিম টলষ্টয় উপজেলা নির্বাহী অফিসার ফুলছড়ি,আবু হায়দার মো. আশরাফুজ্জামান অফিসার ইনচার্জ( ওসি) ফুলছড়ি থানা, ওসমান আলী ওসি (তদন্ত), এসআই জাকির হোসেন, মো. শহিদুল ইসলাম সাধারন সম্পাদক সন্ত্রাস প্রতিরোধ কমিটি ফুলছড়ি, মো. আনোয়ার হোসেন চেয়ারম্যান উদাখালী ইউনিয়ন পরিষদ প্রমুখ।

উল্লেখ্য, পূর্বনির্ধারিত কর্মসূচীর অংশ হিসাবে দিনের প্রথমার্ধে ফুলছড়ির কালিরবাজারে অবস্থিত
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটি কর্তৃক আয়োজিত সভায় ডেপুটিস্পিকার প্রধান অতিথি হিসাবে তার মুল্যবান বক্তব্য প্রদান করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.