বিএনপি নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় আহŸায়ক সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন, দেশ বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের টানাটানি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অনাকাঙ্খিত পরিবেশের সৃষ্টি করেছে। এই দুই বিভাগ সাংগঠনিক শক্ত কাঠামোর উপর না থাকায় দুর্নীতিবাজরা সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করছে। উন্নয়নের প্রকল্পের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশের বাইরে পাচার করে চলেছে। জাতি সংঘের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক কমিটি বাংলাদেশের দুর্নীতির ব্যাপক বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমান অবৈধ সরকার ও তাদের পোষ্যদের মাধ্যমে শোষিত মানুষের চিত্র জাতি সংঘ প্রতিবেদনে ফুটে উঠেছে। সর্বস্তরে ছড়িয়ে পড়া এই দুর্নীতি রাষ্ট্রের ভীতকে দুর্বল করে দিচ্ছে। এই অবস্থা দীর্ঘকাল চলতে থাকলে রাষ্ট্রব্যবস্থা নড়বড় হয়ে যাবে। এদিকে সরকারের কোন কার্যকরী উদ্যোগ নেই বললেই চলে।
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় সাজা দিয়ে ২০১৮ সালে ২০১৪ সালের মতো ভোগাস নির্বাচনের কৌশল এবার প্রয়োগ করা সম্ভব হবে না। ক্ষমতার চেয়েও নীতি ও শহীদ জিয়ার আদর্শ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অত্যন্ত মূল্যবান। তাই কোন ভাবেই আপোষহীন নেত্রীর উচ্চ জনপ্রিয়তার বিপরীতে বিএনপি অবৈধ সরকারের কোন পাঁতানো ফাঁদে পা দিবে না। জনগণই সকল ক্ষমতার উৎসব। দেশে আইনের শাসন নেই, স্বৈরাচারী শাসকদের শাসন চলছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আজ সকাল ১০ ঘটিকা হইতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ঘোষিত কর্মসূচির আলোকে হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনবহুল এলাকায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মোঃ আসলাম চৌধুরী এফসিএ সহ জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দিয়ে দেশে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে বাংলাদেশ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপি ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে সাধারণ জনগণের কাছে লিফলেট বিতরণ কালে এ কথা বলেন।
লিফলেট বিতরণকালে বিএনপি নেতা মফিজুর রহমান, মোঃ ফোরকানুল আলম, মাওলানা মোঃ ইলিয়াছ, মোঃ ইয়াছিন, এস.এম. আজিজ, যুবদল নেতা মোঃ ইয়াকুব হোসেন, মোঃ মঞ্জুরুল আলম, মোঃ সালাহ উদ্দিন শাহেদ, ছাত্রদল নেতা মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ হেলাল হোসেন, শ্রমিক দল নেতা মোঃ আইয়ুব খান, মোঃ রাশেদুল আলম, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রিদুওয়ান হোসেন, মৎস্যজীবী দল নেতা মোঃ করিম উদ্দিন, সাংস্কৃতিক ফোরামের নেতা মুহাম্মদ ইকরামুল হক, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সাজ্জাদুল আলম, মোঃ মাহফুজুল আলম, মোঃ এস.এম. শাহাদাত প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে সৈয়দ মোস্তফা আলম মাসুম আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না দিয়ে এ সরকার গণতন্ত্রের পুনরুদ্ধার প্রক্রিয়াকে বাধাগ্রস্থ, বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি না নেওয়ার ষড়যন্ত্র এবং নির্বাচন থেকে দূরে রাখার নীল নকশা বাস্তবায়ন করার প্রক্রিয়ায় ব্যস্ত রয়েছে। বাংলাদেশের জনগণ আগামী একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণার পুর্বেই কঠোর আন্দোলনের মাধ্যমে এই স্বাধীন দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় ঝাঁপিয়ে পড়বে।