স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন আগামী দুই দিনে দেশে মডার্নার ২৫ লাখ ভ্যাকসিন আসবে। এর মধ্যে আগামীকাল শুক্রবার ১২ লাখ টিকা আসবে। বাকি ১৩ লাখ শনিবার আসবে।
জাহিদ মালেক জানান, আগামীকাল শুক্রবার, রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা থেকে প্রেরিত মডার্নার মোট ২৫ লাখ ভ্যাকসিনের প্রথম ডোজ হিসেবে ১২ লাখ কোভিড-১৯ ভ্যাকসিন আসবে এবং আগামী পরশু সকালে একই স্থানে মডার্নার অবশিষ্ট ১৩ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এর মধ্যে আগামীকাল শুক্রবার ১২ লাখ টিকা আসবে। বাকি ১৩ লাখ শনিবার আসবে।
এই ভ্যাকসিন গ্রহণ করতে আগামীকাল রাত ১১ টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলেও মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।